মূল অংশে যান
HangeulBondhuবাংলায় কোরিয়ান, একসঙ্গে শিখি
ফ্রি টুল · 퇴직금 · 월급

퇴직금 ও বেতন ক্যালকুলেটর

চাকরি শেষের টাকা (퇴직금) কত হবে, আর আপনার মাসিক বেতন আইন অনুযায়ী ঠিক আছে কি না — নিজেই হিসাব করে দেখুন।

১০,৩২০₩২০২৬ সালের ন্যূনতম ঘণ্টা মজুরি
২,১৫৬,৮৮০₩২০৯ ঘণ্টায় মাসিক ন্যূনতম
১০,৭০০₩২০২৭ সালের ঘণ্টা মজুরি (ঘোষিত)
৩০দিনপ্রতি বছরের জন্য গড় মজুরি

অথবা

আরও (বোনাস, ছুটির টাকা, সপ্তাহে কাজের ঘণ্টা)

তারিখ ও বেতন দিয়ে "হিসাব করুন" চাপুন।

퇴직금 কীভাবে হিসাব হয়
  1. ১
    যোগ্যতা

    একই কোম্পানিতে টানা ১ বছর বা বেশি, সপ্তাহে গড়ে ১৫ ঘণ্টা বা বেশি কাজ। ৫ জনের কম কর্মীর কোম্পানিতেও প্রযোজ্য।

  2. ২
    গড় দৈনিক মজুরি (평균임금)

    চাকরি ছাড়ার আগের ৩ মাসের মোট বেতন ÷ ওই ৩ মাসের মোট দিন (৮৯–৯২)। নিয়মিত বোনাস আর আগের বছরের অব্যবহৃত ছুটির টাকার ৩/১২ অংশ যোগ হয়।

  3. ৩
    퇴직금

    গড় দৈনিক মজুরি × ৩০ দিন × (মোট কাজের দিন ÷ ৩৬৫)। গড় মজুরি মূল দৈনিক বেতনের (통상임금) চেয়ে কম হলে মূল বেতন ধরা হয়।

  4. ৪
    কবে পাবেনআইন

    চাকরি ছাড়ার ১৪ দিনের মধ্যে, দুই পক্ষ লিখিতভাবে রাজি না হলে। দেরি হলে বছরে ২০% সুদ।

উৎস: 근로자퇴직급여 보장법 ও 근로기준법 অবলম্বনে
বন্ধুদের সঙ্গে শেয়ার করুনFacebook
প্রশ্ন করুন