মূল অংশে যান
HangeulBondhuবাংলায় কোরিয়ান, একসঙ্গে শিখি
শিক্ষার্থীর জায়গা থেকে, শেখার সঙ্গী।

আমি হাচান।
বাংলায় বুঝি,
কোরিয়ানে বলি।

MD Sadikul Hachan Kayum

২০০৭ সালে কোরিয়ান ভাষা শেখা শুরু। ২০১২ সালে কোরিয়ায় আসা। এরপর কোরিয়ায় পড়াশোনা, TOPIK লেভেল ৬ অর্জন এবং KIIP-এর 귀화용 시험 প্রথম চেষ্টাতেই পাস করার পথচলা। সেই অভিজ্ঞতা নিয়েই সুয়ার সঙ্গে HangeulBondhu।

আমাদের কোর্স দেখুন →
ভাষা শেখার শুরু২০০৭কোরিয়ান ভাষায় প্রথম পদক্ষেপ
কোরিয়ায় আসা২০১২পড়াশোনা ও দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা
ভাষাগত অর্জনTOPIK ৬한국어능력시험 6급
শিক্ষাগত অর্জন초·중·고তিন স্তরের 검정고시 পাস
আমার গল্প

শেখার শুরু থেকে কোরিয়ার বাস্তব জীবন

আমি মোঃ সাদিকুল হাচান কাইয়ুম। আমার কোরিয়ান ভাষা শেখার শুরু ২০০৭ সালে। তখন নতুন একটি ভাষার অক্ষর, উচ্চারণ আর বাক্যের সঙ্গে পরিচয় হচ্ছিল। ২০১২ সালে কোরিয়ায় আসার পর সেই ভাষাই আমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে।

কোরিয়ায় থেকে ভাষাটি ব্যবহার করার পাশাপাশি পড়াশোনাও করেছি। কোরিয়ান ভাষায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সমমানের পরীক্ষা, অর্থাৎ 초등학교·중학교·고등학교 졸업학력 검정고시, পাস করেছি।

আমার ভাষা ও শিক্ষাগত অর্জন

TOPIK লেভেল ৬

কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় TOPIK লেভেল ৬ অর্জন করেছি। ভাষার শব্দ, ব্যাকরণ ও লিখিত ব্যবহার নিয়ে নিজের প্রস্তুতির এই অভিজ্ঞতা আমার শেখার পথের একটি গুরুত্বপূর্ণ অংশ।

초·중·고 검정고시

কোরিয়ার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, এই তিন স্তরের সমমানের পরীক্ষায় পাস করেছি। ভাষা পরীক্ষার বাইরেও কোরিয়ান ভাষায় পড়াশোনার অভিজ্ঞতা হয়েছে।

KIIP 귀화용 시험 প্রথম চেষ্টায় পাস

KIIP-এর নাগরিকত্বের জন্য ব্যবহৃত মূল্যায়ন পরীক্ষা, 귀화용 시험, প্রথম চেষ্টাতেই পাস করেছি।

কেন বাংলায় কোরিয়ান শেখানো

বাংলাভাষী একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজেও কোরিয়ান শিখেছি। তাই HangeulBondhu-তে আমাদের লক্ষ্য হলো বাংলা ব্যাখ্যার সঙ্গে কোরিয়ান ভাষার ব্যবহার মিলিয়ে শেখার সুযোগ তৈরি করা। অক্ষর ও উচ্চারণ থেকে শুরু করে শব্দ, ব্যাকরণ, কথোপকথন ও পরীক্ষার প্রস্তুতি, প্রতিটি ধাপ বুঝে অনুশীলন করা।

আমাদের লক্ষ্য, আপনি যেন শুধু উত্তর মুখস্থ না করে ভাষাটিও বুঝতে শেখেন।

হাচান ও সুয়া, একসঙ্গে HangeulBondhu

আমি ও আমার কোরিয়ান স্ত্রী সুয়া মিলে HangeulBondhu নিয়ে কাজ করছি। বাংলা ব্যাখ্যা এবং কোরিয়ান ভাষার স্বাভাবিক ব্যবহার, এই দুটোকে এক জায়গায় আনাই আমাদের উদ্যোগের লক্ষ্য।

কোরিয়ান ভাষা শেখার এই পথচলায় আপনাকেও স্বাগতম।