কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা
আসল প্রশ্নব্যাংকের প্রশ্নে ৪০ প্রশ্ন, ৪০ মিনিটের পরীক্ষা — কোরিয়ান বা ইংরেজিতে দিন, আর সব প্রশ্ন বাংলা অনুবাদ ও সহজ ব্যাখ্যাসহ পড়ুন।
পরীক্ষার সেটিং
লাইসেন্সের ধরন
পরীক্ষার ভাষা
আসল পরীক্ষা কোরিয়ান, ইংরেজি, চীনা ও ভিয়েতনামি ভাষায় দেওয়া যায় — বাংলায় নয়। তাই বাংলায় বুঝে নিয়ে কোরিয়ান বা ইংরেজিতে অনুশীলন করুন।
প্রশ্ন লোড করা যায়নি। ইন্টারনেট সংযোগ দেখে আবার চেষ্টা করুন।
- ৪০টি প্রশ্ন, ৪০ মিনিট, মোট ১০০ নম্বর। প্রথমে লেখা প্রশ্ন (문장형), তারপর চিহ্ন (안전표지형), ছবি (사진·일러스트형) ও শেষে একটি ভিডিও প্রশ্ন।
- এখানে নম্বর: এক উত্তরের লেখা ও চিহ্ন প্রশ্ন ২, দুই উত্তরের লেখা ও ছবির প্রশ্ন ৩, ভিডিও ৫। আসল পরীক্ষায় প্রশ্নভেদে নম্বর আলাদা হতে পারে।
- সরকারি প্রশ্নব্যাংকের ভিডিও প্রশ্নে ভিডিওটি পেজেই চলবে — যতবার খুশি দেখা যায়।
- “২টি বেছে নিন” প্রশ্নে দুটিই ঠিক হলে তবেই নম্বর। ভুলে নম্বর কাটে না।
- কিবোর্ড: 1–5 উত্তর, ← → আগের/পরের প্রশ্ন। পেজ রিলোড হলেও উত্তর থেকে যাবে।
উত্তর জমা দেবেন?
কোরিয়ার ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা কেমন?
লিখিত পরীক্ষা (학과시험, অনেকে বলেন 필기시험) হয় লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে (운전면허시험장) কম্পিউটারে। আগে ট্রাফিক নিরাপত্তা ক্লাস (교통안전교육) ও শারীরিক যোগ্যতা পরীক্ষা করতে হয়। পরীক্ষায় ৪০টি প্রশ্ন, সময় ৪০ মিনিট, মোট ১০০ নম্বর। পাস করতে 1종 보통-এ ৭০ ও 2종 보통-এ ৬০ নম্বর লাগে। প্রশ্নের ধরন: লেখা প্রশ্ন (৪টি থেকে ১টি, কিছু প্রশ্নে ২টি), ট্রাফিক চিহ্ন, পরিস্থিতির ছবি (৫টি থেকে ২টি) এবং ছোট ভিডিও। প্রশ্নভেদে নম্বর সাধারণত ২ থেকে ৫।
পরীক্ষা দেওয়া যায় কোরিয়ান, ইংরেজি, চীনা ও ভিয়েতনামি ভাষায় — বাংলায় নয়। তাই এই টুলে বাংলা অনুবাদ দেওয়া হয়েছে বোঝার জন্য, আর মক টেস্ট দিন কোরিয়ান বা ইংরেজিতে, যে ভাষায় আসল পরীক্ষা দেবেন।
“সরকারি প্রশ্নব্যাংক” অংশের প্রশ্ন, উত্তর, সরকারি ব্যাখ্যা ও ছবি 도로교통공단-এর 학과시험 문제은행 (২০২৬-০৩-০৯ সংস্করণ, কোরিয়ান ও ইংরেজি) এবং সরকারি ভিডিও প্রশ্ন থেকে নেওয়া, যা সরকারি ওপেন-ডেটা পোর্টালে ব্যবহারে কোনো সীমা ছাড়াই (이용허락범위 제한 없음) প্রকাশিত। বাংলা অনুবাদ ও “সহজ কথায়” ব্যাখ্যা HangeulBondhu-র; এটি সরকারি অনুবাদ নয়। এই টুল সবার জন্য বিনামূল্যে। আইন বদলাতে পারে — সর্বশেষ নিয়ম দেখুন safedriving.or.kr-এ। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান।
লাইসেন্সের ধাপ, ফি ও বিদেশি লাইসেন্স বদলানোর নিয়ম: কোরিয়ায় ড্রাইভিং লাইসেন্স গাইড →
